ষষ্ঠ-সপ্তম শ্রেণির প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল করছে মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)র নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেয়া যাবে না।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। যা আজ মঙ্গলবার (১৪ মার্চ) গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে সম্পাদন করতে হবে।
এতে আরও বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট গ্রহণ করা যাবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে এনসিটিবি থেকে যে গাইডলাইন পাওয়া যাবে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেষ্ট ও সচেতন থাকতে হবে। বিষয়ে কোনও রকম ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন।
আরও পড়ুনঃ “আমরা কারো কাছে করুণা বা দয়া চাই না, আমরা ন্যায্য অধিকার চাই”





